দেশের মেধাবী ছাত্ররাই ভার্সিটিগুলোতে ভর্তি হয় কিন্তু বেশির ভাগ ছাত্রনেতাদের বেলায় দেখা যায় ৫-৭ বার পর্যন্তু ফেল করে, খুরিয়ে খুরিয়ে পাশ করে। এটা কি মেধার অপচয় নয়?

ছাত্র রাজনীতি না থাকলে সর্বনিম্ন দুইটা উপকার হবে।
১। ছাত্ররা সহপাঠি, জুনিয়র, সিনিয়রদের উপর হিংস্র হায়েনার মত ঝাপিয়ে পরবে না।
২। ছাত্রদের মুল যে কাজ সেই লেখাপড়া করার সময় বেশি পাবে।

আপনার কি মনে হয় আবরারের হত্যাকান্ড শুধু আবরারকেই মেরেছে? না, যে ছেলেগুলো হত্যার দায়ে শাস্তি পেয়েছে সেই প্রতিটা ছাত্র এবং তাদের পরিবারগুলো শেষ হয়ে গেছে, তাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। ছাত্র রাজনীতি না থাকলেই হয়ত আবরার এবং তার হত্যাকারিরা নিজ নিজ ক্ষেত্রে দেশের মুখ উজ্জল করত, পরিবারের স্বপ্নগুলো বাস্তবায়ন করত।

আফসোস এগুলো আপনাদের মাথায় কখনই ঢুকবেনা কারন আপনাদের দরকার ক্যাডার। রগকাটা ক্যাডার, হাতুরি ওয়ালা, হেলমেট ওয়ালা ক্যাডার।

#BUET #Bangladesh #Bangla #University #StudentPolitics #AbrarFahad