কোনো ইন্সট্যান্সে মজা পাচ্ছি না। ইংরেজীতে মনের ভাব পরিপূর্নভাবে প্রকাশ করতে পারিনা। মনে হয় কোথায় যেন অপূর্নতা রয়ে গেছে। বাংলাতে একটা মাস্টাডন ইন্সট্যান্স করার কি কেউ নেই? আমরা সবাই মিলে সার্ভার খরচ দিলে অনায়াসেই একটা ইন্সট্যান্স চালু করা সম্ভব। ২০২০ সালে আমি ও কয়েকজন ইন্ডিয়ান মিলে একটা ইন্সট্যান্স চালু করেছিলাম। কিন্তু ২-৩ জনে খরচ বহন করতে না পারায় সেটা বাদ দিতে হয়েছিল। আসুন সকল বাঙালী মিলে ফেডিভার্স কে বাংলা দিয়ে সাজাই।

@bengali_convo
@mastindia
@arinbasu dada
@neo
@BengaleeBabu @prabirkc

বাংলায় ইনস্টানস খুলতে সময় বা টেকনিকাল সমস্যা কিছু নেই, মিনিট পনেরোর মধ্যে খুলে ফেলতে পারবেন, আর যদি সবটাই বাংলায় করতে হয়, তাহলেও সমস্যা নেই। https://weblate.org/en/ এর কল্যাণে এ সবই সম্ভব। সেটা তো একটা ব্যাপার | সবচেয়ে সহজ ব্যাপার |

এর থেকে যেটা জটিলতর, সেটা হল মানুষকে এখানে নিয়ে আসা |

ইনস্ট্যানসটিকে দুই বাংলায় জনপ্রিয় করবেন কিভাবে? ম্যসটোডনের কিছু সমস্যা আছে, যেমন, বহু লোক ম্যাসটোডন পছন্দ করেন না, বহু মানুষ ম্যাসটোডন ব্যবহার করতে গিয়ে জটিল বলে হাল ছেড়ে দেন, এঁরা একবার চলে গেলে আর ফেরত আসেন না। এই সব নানা বিষয় বিবেচনা করলে ম্যাসটোডন সফটওয়্যার না ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করলে কাজ হতে পারে।

ইদানীং Chris Trottier সায়েব এবং অন্যান্যরা calckey (https://calckey.org) নাম দিয়ে একটি সফটওয়্যার তৈরী করেছেন, সেটি ম্যাসটোডনের থেকে আরো বেশী সহজ এবং ফিচার রয়েছে, সেইটা ব্যবহার করা যেতে পারে। মানুষকে ব্যবহার করতে হবে তো, তবে দেখবেন লেখালিখি করে ভাল লাগবে। আর শুধু তো লেখা নয়, আমরা এপার ওপার দুপারের বাঙালীরা আড্ডা মারার ব্যাপারে দুনিয়ায এক নম্বর, কাজেই আমাদের এমন একটা ইনস্ট্যানস দরকার যেখানে এ সব করা যাবে, সেখানেও ক্যালককির মতন একটা সফটওয়্যার হলে চমৎকার হবে। এবং যেহেতু এটা ফেডিভারসের ব্যাপার, এখানে ভিডিও, ছবি, সমস্ত কিছু একসঙ্গে দেখা, পড়া, আলোচনা করা যাবে। বাংলা দিয়ে সাজানোর কাজটা চলুক। পূর্ণ সহমত!

Weblate - web-based localization

Copylefted libre software, used by over 2,500 libre software projects and companies in over 165 countries.

Weblate
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc @neo
আপনি বিষয় টা নিয়ে যে গভীর ভাবে ভেবেছেন তার জন্য ধন্যবাদ। হ্যা আপনার কথা সঠিক যে বাঙালীকে ফেডি তে নিয়ে আসাটাই কষ্টকর। বাতাস যেদিকে বয় বাঙ্গালী সেদিকে যায়। আপাততো ফেবু থেকে বের করা সম্ভব না। তবে আমরা যারা আছি তারা মিলে একটা নির্ভরযোগ্য কোনো ইন্সট্যান্স এ যুক্ত হওয়া যেখানে সকল ফিচার আছে বিশেষ করে ক্যারেকটার সংখ্যা অথবা নতুন করে তৈরি করে একখানে থাকতে পারলেই জমতো বেশ। একেক জন একেক ইন্সট্যান্সে আছে। কারো টুট দেখা যায় কারো টা যায় না।

একটা কাজ করা যাক, আমি একটা Google Docs খুললাম, এখানে আমরা/আপনারা যতজন বাংলাভাষী মানুষের (একটা করে অ্যাড্রেসই আপাতত হোক), আ্যাড্রেস জানেন, লিখতে থাকুন, দেখি কতজনকে আমরা পাই | সবাইকে নিয়ে একটা bangla.social নাম দিয়ে একটা ইনস্ট্যানস চালু করা যেতে পারে, সবাইকে নিয়ে। এ লিঙ্কটা দেখুন,

https://docs.google.com/spreadsheets/d/1nYqajrm80Iuz2YB7JcASTPNXV0dAkZvGaNYsK1dEUBI/edit?usp=sharing এটা দিয়ে শুরু করা যাক।

Worldwide Bengalee Fediverse accounts and instances

Sheet1 Name ,Address,Location Arindam Basu,@[email protected] ,New Zealand Bangladesh,@[email protected],Bangladesh Prabir Chatterjee,@[email protected],Bangladesh Bengalee Babu? (তোর নামটা লেখ!) ,@[email protected],India

Google Docs
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc @neo খুবই আনন্দিত বোধ করছি। আমি আগামীকালকের মধ্যে সকল বাঙালীদের এড্রেস এড করে দেব।
দারুণ হবে। এরপর সম্পাদনার কাজ করতে হবে এবং বাংলার সারভারটাকে চালু করে দিতে হবে। আপনাদের পুরনো ম্যাসটোডনের সার্ভারটা, যার কথা বলছিলেন, এখনো চালু আছে?
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc @neo না সেটা আর নেই। রাগে ক্ষোভে সেটা ২০ সালেই শেষ করে দেওয়া হয়েছিল। আমি মেইন এডমিন কে মেইল করে দেখি রিপ্লাই পাই কি না। পেলে জানাবো।
সেটা কি বং সোস্যাল? তাহলে ডোমেনটাও আর নেই, ফ্রি হয়ে গেছে। তাতে অসুবিধে নেই, আমরা নিজেদের মত করে শুরু করতেই পারি। খুব লাইটওয়েট সহজ সার্ভার, সুন্দর ব্যবহারযোগ্য দেখতে, জিতাংশুর পয়েণ্ট, অনেকটা লেখা যায়, এরকম সার্ভার সফটওয়্যার। আমি আমার পার্সোনাল যেটা নিজের জন্য চালাই, সেটা প্লেরোমার ওপর। তবে, আমার নিজের মতে, এখন, যদি নতুন সার্ভার শুরু করতে হয়, সহজ, ভাল, তাহলে calckey র কথাটা ভেবে দেখা যেতে পারে, কারণ আপগ্রেড, মেইনটেনেন্স, অন্য ভাষায় ট্রান্সলেশন এর সুবিধে।
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc কিন্তু misskey তে নতুন রা একাউন্ট করবে? সেটা ভাববার বিষয়। ফেডিতে বাঙ্গালী এসেই মাস্টডনে একাউন্ট করে। হয়তো সেখানেই Bangla এরকম সার্চ করে। আর আমার এই আইডি টা পেয়ে যায়। এভাবে সব বাঙালীকে এক করার চেষ্টা করেছি। বিষয় টা একটু ভেবে দেখবেন। nixorigin.one এই ছেলেটা pixelfed এ একাই ইন্সট্যান্স চালাচ্ছিল। কিন্তু সবাই mastodon এ ঝুকছে বলে pixelfed হওয়ায় সেভাবেই পড়ে আছে। যেটা করতে হবে ভাল ভাবে ভেবে চিন্তে করতে হবে। বিষয় টা আমার চেয়ে আপনি ভাল বুঝবেন।
হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কিরকম জানেন? ধরুণ আপনি x.social এ সেট করেছেন, বন্ধুদের ওখানে একাউন্ট খুলতে বললেন। তারা যদি তাদের অন্যান্য ফলোয়ারদের সঙ্গে গল্প করতে পারে, ফলো করতে পারে, তাহলে ম্যাসটোডন, প্লেরোমা, এসব বড় ব্যাপার নয়। এই যে ধরুণ আমি আপনি গল্প করছি, আপনি হয়ত ম্যাসটোডন পাওয়ারড সার্ভার ব্যবহার করেন, আমি কিন্তু প্লেরোমা, তার ওপর #Soapbox ব্যবহার করছি, খুব কিছু যায় আসে? ্্
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc হুম ডিসেন্ট্রালাইজড। তাহলে হবে।
হ্যাঁ, এইটাই আসল কথা।
এখন Pixelfed এর ব্যাপারটা একটু অন্যরকম কারণ পিকসেলফেড ছবির সার্ভার। ইনস্টাগ্রামের মতন‌ যদিও ActivityPub বলে সব রকম করা যায়। তবে আপনার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে ফেডিভারস মানে কিন্তু ম্যসটোডন নয় এই ব্যাপারটা বোঝানোর প্রয়োজন আছে, না হলে ভারি গোলমাল।
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc একদমই। সেটা হয়তো আমরা জানি। কিন্তু নতুনরা ফেডি মানেই জানে মাস্টাডন। 😩 আমি কয়েক জনকে প্রশ্ন করেছি। অবশ্য এখানে টেক পার্সোন ছাড়া সাধারন মানুষ খুব কম আসবে। যারা ওপেন সোর্স ভালবাসে তারাই ফেডির মরমো বুঝবে। বাকিরা দুদিন ঘুরে ফিরে আবার জুকার বা ইলনে চলে যাবে এটাই স্বাভাবিক। আমার তো এরকমই মনে হয়।
এটাই তো হয়েছে মুশকিল। আমার “মনে হয় “ তার একটা কারণ লোকে বন্ধু খুঁজে পায়না আর তার ওপর ম্যাসটোডন সার্ভারগুলো বেশীর ভাগ প্রচুর ঝামেলা করে, যেমন রিপোস্ট নিয়ে ঝামেলা, ছবি শেয়ার নিয়ে, গ্রুপ নেই। মানুষ তো এগুলো চায়, তারা টুইটার ফেসবুক করে অভ্যস্ত।

@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc

এসব বিষয় নিয়ে মাস্টাডনের ক্রিয়েটর @Gargron কে মেইল করা দরকার। সময় পেলে করবেন আমিও চেষ্টা করবো।

আগে এইসব নিয়ে ইউজেনের সঙ্গে গল্প করতাম, ছেলেটা সত্যি ভাল ছেলে। টুইটার ভাঙার পর থেকে আর বেচারার সঙ্গে গল্প করা যায়না।
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc @Gargron ফেডিতে নিয়ে আসেন।
আমাদের এখানে রাত হল, এবার উঠতে হবে। কালকে বাকীটা হবে। দিনটা ভাল কাটুক, আশা করি গরমটা আগের চেয়ে একটু কমেছে।
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc @Gargron আমার এখানে বিকাল। অফিস থেকে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছি। হ্যা গরম কমেছে আগের চেয়ে। ভাল থাকবেন।
@Bangladesh @arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @Gargron Dhonyobad! Aapnader alochona porte khub bhalo laglo! Bangla Fediverse chholche cholbe! Banglapedia te eita sombondhe likhle hoyto aaro lok jaante paarbe
@prabirkc @arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @Gargron আপনার আগ্রহের তারিফ করি। আপনার আইডিয়া টা দারুন। সময় পেলে চেষ্টা করবো। আর @arinbasu দাদা তো আছেই। 😍
বিসমিল্লাহ!