Jitangshu Nath

6 Followers
11 Following
50 Posts
চণ্ডীদাস আমার প্রিয়তম পদকর্তা।তাঁর পদ নিয়ে বিশদে আলোচনা করার ইচ্ছা আছে।আজ একটি পদ নিয়ে লিখবো।পুরো পদও না,ক'টি পঙক্তি নিয়ে।পদটি রাধার ভাষ্যে লেখা।কৃষ্ণের বাঁশি শুনে তাঁর বিরহবেদনা বিষয়বস্তু।পড়তে পড়তে স্তব্ধ হয়ে যাই এ'কটা কথা পড়ে—"না দেখিয়া ছিনু ভালো/দেখিয়া অকাজ হল/না দেখিলে প্রাণ কেন কাঁদে?"
এ কী লিখলেন কবি!এ তো শুধু কৃষ্ণকে নিয়ে রাধার অনুভব না।প্রতিটি প্রেমিক-প্রেমিকা একই অনুভূতির অংশীদার।শুধু প্রেমই না।আপনার সন্তান যতদিন না হয়েছিল, তাকে নিয়ে ভেবেছিলেন কতটুকু?কিন্তু সে হওয়ার পর তাকে ছাড়া আর কিছু নিয়ে ভেবেছেন?যে কুকুরছানাটাকে রোজ বিস্কুট খাওয়ান,একদিন সে না খেতে এলে কি মন-উচাটন হয় না?প্রতিটি স্নেহ-মায়ার সম্পর্কের মূল কথাই এই দুই পঙক্তিতে ধরা আছে।ধন্য কবি,ধন্য প্রেম! #