আমি এর আগেই দেবী বইটা পরা শেষ করলাম। গত বছর আমি পড়েছিলাম, কিন্তু এক দুই মাস ধরে পড়ে ফেলতে লেগেছে। এই বছরে শুধু এক সপ্তাহ ধরে পুরো বইটা পড়েছি।

এটা ভুতের রকম গল্প। বইতে কয়েকজন নায়কনায়িকা আছে। যারা প্রধান নায়কনায়িকা তারা হচ্ছে মিসির আলী, রানু, আর নিলু। মাসির আলি একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রানু একজন রোগী অল্পবয়সী মেয়ে যে তাকে অলৌকিক ঘটনা ঘটেছে। আর নিলু একজন মেয়ে। তার বাবা রানুর আর রানুর স্বামীর বাড়িওয়ালা। উপন্যাসে মিসির আলী রানুর মানসিক রোগ সম্পর্কে খুঁজে বের করা চেস্টা করেন। এরই মধ্যে নিলু একজন অপরিচিত মানুষের বিজ্ঞাপন পড়ে তার সাথে চিঠি লিখছেন।

দেবী পড়া ভালো লেগেছে। এরপর আমি মিসির আলী দ্বিতিয়ো বইটা, নিশীথিনী নামের, পড়বো।

#bookreview #bangla #debi #humayunahmed

@Scott দারুণ! দেবী সত্যিই অনেক টানটান আর রহস্যময় একটা উপন্যাস। মিসির আলীর চরিত্রটা যত সামনে এগোয়, তত বেশি ইন্টারেস্টিং লাগে। আর নিশীথিনী পড়লে আরও ভালো লাগবে, কারণ সেটাতেও রহস্য আর মনস্তাত্ত্বিক বিষয় খুব সুন্দরভাবে এসেছে। Keep reading.  
#bangla #bangladesh #বাংলা @bangla
@em @bangla অনেক ধন‍্যবাদ! আর ঠিকই বলেছেন কারণ এখন নিশীথিনী পড়ছি। এই বইটা পড়া আমার ভালো লাগছে। আমার কাছে প্রথম চারটা মিসির আলি বই আছে। মিসির আলির বইগুলো পড়তে থাকা বা অন‍্য বইগুলো পড়তে আমি ঠিক করতে পারি না। অন‍্যভুবন বইটা পড়ার পরে কি কি বই পড়া উচিত আপনার মনে হয়?
@Scott @bangla আপনার যদি মিসির আলির বই ভালো লাগে, তাহলে অন‍্যভুবন শেষ করার পরে 'তন্দ্রাবিলাস' বা 'অমীমাংসিত রহস্য' পড়তে পারেন।
এই বইগুলোতেও রহস্য, মনস্তত্ত্ব আর মিসির আলীর চিন্তাভাবনা খুব সুন্দরভাবে এসেছে। তবে মাঝে মাঝে অন্য ধরনের বইও পড়তে পারেন, তাহলে আবার মিসির আলির বইয়ে ফিরে এলে নতুন করে ভালো লাগবে। #bangla