MastodonBD-তে আপনাকে স্বাগতম!

আমাদের প্রধান ফোকাস বাংলাদেশ - এর মানুষ, সংস্কৃতি, প্রযুক্তি এবং জনপরিসরের আলোচনা - তবে এই ইনস্ট্যান্সটি অবস্থান নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। আমরা পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনা, বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি এবং সীমান্ত পেরিয়ে অর্থবহ সংযোগকে উৎসাহিত করি।

আপনি যদি উন্মুক্ত সামাজিক নেটওয়ার্ক এবং গঠনমূলক আলোচনায় বিশ্বাস করেন, তাহলে এখানে আপনি স্বাগত।

#bangladesh #bangla #mastodon #fediverse #বাংলাদেশ #বাংলা

@admin অসাধারণ! এই instance কি বাংলাদেশে হোস্ট করা ?
@fluentmoheshwar এই মুহূর্তে এটা ফ্রান্সে হোস্ট করা। তবে শীঘ্রই এটাকে আমার হোমল্যাব এ মাইগ্রেট করার ইচ্ছা আছে।
@admin বাংলাদেশে হোস্ট করা হলে site অনেক ফাস্ট হবে বলে আশা রাখছি। সেই সাথে অন্য দেশের উপর আমাদের নির্ভরতা ও কমবে ।
@fluentmoheshwar এখানে মূল সমস্যা পাওয়ার আউটেজ নিয়ে। ঢাকায় অনেক সময় prolong period এর জন্য বিদুৎ থাকে না। ওই সময় সার্ভার run করা মুশকিল। আমাদের UPS এই মুহূর্তে upto 40 minutes ব্যাকআপ দিতে পারে। কিন্তু এটা enough না।
@admin VPS নেওয়া যেতে পারে।