রিজিক এর জন‍্য একটু ধৈর্য্য ধরতে হয়। প্রত‍্যেকের রিজিকই নির্ধারিত।

আমাদের দেশে যেকোন সময়েই আমরা সে সময়ের ফায়দা নেই। বৃষ্টি হলে রিকশা,সিএনজি চালিত যান এমন কি উবারের ভাড়াও বেড়ে যায়। পর্যাপ্ত স্টক থাকার পরেও ঝড় বা বন‍্যায় পরিবহনে সমস‍্যা হলেই জিনিস পত্রের দাম, এমন কি বিশ্বের অন‍্য প্রান্তে সামান‍্য ভূমিকম্প বা দাবানল হলেও খুঁজে খুঁজে বের করা হয় ঠিক কোন জিনিসটার দাম বাড়িয়ে মানুষকে বিজ্ঞান সম্মত ভাবে( নয়ছয় বলে )গেলানো যায়। মনে হচ্ছে যারা ব‍্যবসা বাণিজ্য করেন সারা বছরই অক্ষাংশ দ্রাঘিমাংশ ধরে ধরে সারা পৃথিবীর সাম্প্রতিকতম জলবায়ু,যুদ্ধবিগ্রহের হাল নাগাদ পরিস্থিতি কিভাবে তাদের বাড়তি টাকার সংস্থান করবে সেটাই মনিটর করেন। আগাম ডেটা অ‍্যানালাইসিস করে কোন পণ‍্যটি কিছুদিনের জন‍্য লুকিয়ে রাখতে হবে সেটা ঠিক করে ফেলেন।

প্রায় সবাই মুখে মুখে ধৈর্যের কথা বললেও তার রিজকের অব‍্যাহত যোগান নিশ্চিত রাখার জন‍্য নিজেদের ধূর্ত মেধার উপরেই বেশি নির্ভর করেন। এজন‍্যই দেখবেন সামান‍্য রিকশাওয়ালা থেকে এয়ারলাইনসের মালিক পর্যন্ত সবাই প্রাকৃতিক দূর্যোগকে আশির্বাদ মনে করেন।

#Bangladesh #Bangla #বাংলা #বাংলাদেশ @[email protected] @bengali_convo @Bangladesh @Bangladesh @[email protected]