কোনো ইন্সট্যান্সে মজা পাচ্ছি না। ইংরেজীতে মনের ভাব পরিপূর্নভাবে প্রকাশ করতে পারিনা। মনে হয় কোথায় যেন অপূর্নতা রয়ে গেছে। বাংলাতে একটা মাস্টাডন ইন্সট্যান্স করার কি কেউ নেই? আমরা সবাই মিলে সার্ভার খরচ দিলে অনায়াসেই একটা ইন্সট্যান্স চালু করা সম্ভব। ২০২০ সালে আমি ও কয়েকজন ইন্ডিয়ান মিলে একটা ইন্সট্যান্স চালু করেছিলাম। কিন্তু ২-৩ জনে খরচ বহন করতে না পারায় সেটা বাদ দিতে হয়েছিল। আসুন সকল বাঙালী মিলে ফেডিভার্স কে বাংলা দিয়ে সাজাই।

@bengali_convo
@mastindia
@arinbasu dada
@neo
@BengaleeBabu @prabirkc

বাংলায় ইনস্টানস খুলতে সময় বা টেকনিকাল সমস্যা কিছু নেই, মিনিট পনেরোর মধ্যে খুলে ফেলতে পারবেন, আর যদি সবটাই বাংলায় করতে হয়, তাহলেও সমস্যা নেই। https://weblate.org/en/ এর কল্যাণে এ সবই সম্ভব। সেটা তো একটা ব্যাপার | সবচেয়ে সহজ ব্যাপার |

এর থেকে যেটা জটিলতর, সেটা হল মানুষকে এখানে নিয়ে আসা |

ইনস্ট্যানসটিকে দুই বাংলায় জনপ্রিয় করবেন কিভাবে? ম্যসটোডনের কিছু সমস্যা আছে, যেমন, বহু লোক ম্যাসটোডন পছন্দ করেন না, বহু মানুষ ম্যাসটোডন ব্যবহার করতে গিয়ে জটিল বলে হাল ছেড়ে দেন, এঁরা একবার চলে গেলে আর ফেরত আসেন না। এই সব নানা বিষয় বিবেচনা করলে ম্যাসটোডন সফটওয়্যার না ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করলে কাজ হতে পারে।

ইদানীং Chris Trottier সায়েব এবং অন্যান্যরা calckey (https://calckey.org) নাম দিয়ে একটি সফটওয়্যার তৈরী করেছেন, সেটি ম্যাসটোডনের থেকে আরো বেশী সহজ এবং ফিচার রয়েছে, সেইটা ব্যবহার করা যেতে পারে। মানুষকে ব্যবহার করতে হবে তো, তবে দেখবেন লেখালিখি করে ভাল লাগবে। আর শুধু তো লেখা নয়, আমরা এপার ওপার দুপারের বাঙালীরা আড্ডা মারার ব্যাপারে দুনিয়ায এক নম্বর, কাজেই আমাদের এমন একটা ইনস্ট্যানস দরকার যেখানে এ সব করা যাবে, সেখানেও ক্যালককির মতন একটা সফটওয়্যার হলে চমৎকার হবে। এবং যেহেতু এটা ফেডিভারসের ব্যাপার, এখানে ভিডিও, ছবি, সমস্ত কিছু একসঙ্গে দেখা, পড়া, আলোচনা করা যাবে। বাংলা দিয়ে সাজানোর কাজটা চলুক। পূর্ণ সহমত!

Weblate - web-based localization

Copylefted libre software, used by over 2,500 libre software projects and companies in over 165 countries.

Weblate
@[email protected] Yes ! It's free of cost. Calckey এর Project Website : calckey.org