কোনো ইন্সট্যান্সে মজা পাচ্ছি না। ইংরেজীতে মনের ভাব পরিপূর্নভাবে প্রকাশ করতে পারিনা। মনে হয় কোথায় যেন অপূর্নতা রয়ে গেছে। বাংলাতে একটা মাস্টাডন ইন্সট্যান্স করার কি কেউ নেই? আমরা সবাই মিলে সার্ভার খরচ দিলে অনায়াসেই একটা ইন্সট্যান্স চালু করা সম্ভব। ২০২০ সালে আমি ও কয়েকজন ইন্ডিয়ান মিলে একটা ইন্সট্যান্স চালু করেছিলাম। কিন্তু ২-৩ জনে খরচ বহন করতে না পারায় সেটা বাদ দিতে হয়েছিল। আসুন সকল বাঙালী মিলে ফেডিভার্স কে বাংলা দিয়ে সাজাই।

@bengali_convo
@mastindia
@arinbasu dada
@neo
@BengaleeBabu @prabirkc

বাংলায় ইনস্টানস খুলতে সময় বা টেকনিকাল সমস্যা কিছু নেই, মিনিট পনেরোর মধ্যে খুলে ফেলতে পারবেন, আর যদি সবটাই বাংলায় করতে হয়, তাহলেও সমস্যা নেই। https://weblate.org/en/ এর কল্যাণে এ সবই সম্ভব। সেটা তো একটা ব্যাপার | সবচেয়ে সহজ ব্যাপার |

এর থেকে যেটা জটিলতর, সেটা হল মানুষকে এখানে নিয়ে আসা |

ইনস্ট্যানসটিকে দুই বাংলায় জনপ্রিয় করবেন কিভাবে? ম্যসটোডনের কিছু সমস্যা আছে, যেমন, বহু লোক ম্যাসটোডন পছন্দ করেন না, বহু মানুষ ম্যাসটোডন ব্যবহার করতে গিয়ে জটিল বলে হাল ছেড়ে দেন, এঁরা একবার চলে গেলে আর ফেরত আসেন না। এই সব নানা বিষয় বিবেচনা করলে ম্যাসটোডন সফটওয়্যার না ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করলে কাজ হতে পারে।

ইদানীং Chris Trottier সায়েব এবং অন্যান্যরা calckey (https://calckey.org) নাম দিয়ে একটি সফটওয়্যার তৈরী করেছেন, সেটি ম্যাসটোডনের থেকে আরো বেশী সহজ এবং ফিচার রয়েছে, সেইটা ব্যবহার করা যেতে পারে। মানুষকে ব্যবহার করতে হবে তো, তবে দেখবেন লেখালিখি করে ভাল লাগবে। আর শুধু তো লেখা নয়, আমরা এপার ওপার দুপারের বাঙালীরা আড্ডা মারার ব্যাপারে দুনিয়ায এক নম্বর, কাজেই আমাদের এমন একটা ইনস্ট্যানস দরকার যেখানে এ সব করা যাবে, সেখানেও ক্যালককির মতন একটা সফটওয়্যার হলে চমৎকার হবে। এবং যেহেতু এটা ফেডিভারসের ব্যাপার, এখানে ভিডিও, ছবি, সমস্ত কিছু একসঙ্গে দেখা, পড়া, আলোচনা করা যাবে। বাংলা দিয়ে সাজানোর কাজটা চলুক। পূর্ণ সহমত!

Weblate - web-based localization

Copylefted libre software, used by over 2,500 libre software projects and companies in over 165 countries.

Weblate
@arinbasu1 @bengali_convo @arinbasu @prabirkc @Bangladesh @neo এটা কি ফ্রি অফ কস্ট?
হ্যাঁ, অবশ্যই! মুক্ত, এবং মুফতে! ট্রাই করে দ্যাখ, https://calckey.social
Firefish Social

Welcome to Firefish, a federated, decentralized, privacy respecting, free to use, and fun social media!

Firefish Social
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc @neo হুম এটা misskey সার্ভারের। একটু আগে একাউন্ট করেছি। ভালো লেগেছে। সচারচার misskey জাপানিরা ব্যবহার করে। তবে calckey.social দেখছি সবাই ইংরেজীতে নোট করছে। তাছাড়া রিমোর্ট সার্ভার থেকে সকল পোস্ট দেখা যাচ্ছে। বিষয় টা ভালোই লেগেছে।
হ্যাঁ, এরা #Misskey থেকে সফটওয়্যারটা নিজেদের মত করে বানিয়ে নিয়েছে। খুব ভাল ডেভেলপমেন্ট, ভাল জিনিস, ট্রাই করে দেখুন, আমার এড্রেস, @arinbasu ওটা আমাদের ভাল লাগলে আমরা ওইটা ব্যবহার করতে পারি, নাহলে ম্যাসটোডন তবে এবারে ম্যাসটোডন দিয়ে সার্ভার সাজালে খুব যত্ম করে কি করে ব্যবহার করতে হয় লিখে রাখতে হবে। এই জায়গাটায় ফেডিভারস একটু কাঁচা, সত্যি বলতে কি!
Arins Hub

@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc @neo আসলে ওপেন সোর্স প্রোজেক্ট তো তাই ম্যানেজমেন্ট এর ঘাটতি থেকেই যাই। অবশ্য অভিজ্ঞতার জন্য সবাই চাই ওপেন সোর্স প্রোজেক্টে কাজ করতে। কিন্তু ভাল মনের মানুষগুলো ওপেন সোর্স প্রোজেক্টে নিরালস পরিশ্রম করে যাচ্ছে এবং যাবে। লিনাক্স এর মত ডেডিকেটেড ডেভলোপার কমিউনিউটি থাকলে ফেডিভার্সও একদিন সুন্দর করে সাজবে।
একদম ঠিক ধরেছেন। তা ঠিকই আছে, সকলে মিলে উদ্যোগ নিলে আমার মনে হয় ভাল জিনিস হবে। সারভারটা সেট আপ করাটার থেকেও মানুষকে নিয়ে আসাটা একটা বড় কাজ।
@arinbasu1 @bengali_convo @arinbasu @BengaleeBabu @prabirkc @neo হুম। একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুন বিচারী। ইন্টারফেস এর দিকে ডেভলপার দের নজর দেওয়া উচিত বলে আমি করি। মানুষ এসেই যেন ইন্টারফেসের প্রেমে পড়ে যাই। এরকম মোবাইল এপসও ডেভলপ করা দরকার। @Gargron একা একটা মানুষ তার উপর কম বয়সী একটা ছেলে। সে যে এতো বছর আগে এমন একটা প্লার্টফরম করে দেখিয়েছে। তার দূরদর্শিতার তারিফ করতে হয়। এখন আমাদের উচিত তাকে হেল্প করে এটার পরিধি আরো বৃদ্ধি করা।

আলবাত!

এবং এইখানেই ফেডিভারস বাজিমাত করেছে। আপনি যেকোন সার্ভার থেকে যে কাউকে ফলো করতে পারবেন। ইউগেন রচকো ওরফে @Gargron সায়েবের তুলনাই হয় না। তবে এই যে ফেডিভারসের নানান ব্যআপআর, এটা যার যার সুবিধেমতো বেছে নেওয়া যায়।