জলের ট্যাঙ্ক নির্মাণ তাঁদের পারিবারিক ব্যবসার অন্যতম অঙ্গ। প্রিয়ম বুধিয়া সেই জলবন্দি প্রক্রিয়ায় যোগ করেছেন স্বকীয়তা। তাঁর উদ্যোগে ট্যাঙ্কভর্তি জল পৌঁছে যাচ্ছে দরজায় দরজায়। প্রকল্পের পোশাকি নাম ‘ওয়াটার অন হুইল্স’। পাশাপাশি, বৃষ্টির জল সংরক্ষণ ও তার পুনর্ব্যবহার নিয়েও কাজ করেছেন প্রিয়ম। পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি সম্মানিত হয়েছেন ‘এফবিএন নেক্সট জেন লোম্বার্ড ওদিয়ের, পিপলস চয়েস অ্যাওয়ার্ড ২০২০’-তে। #PattonIndia #PreeyamBudhia