অত্যন্ত আনন্দের সঙ্গে পেশ করছি “ডিজিটাল বিভাজনের সেতুবন্ধন: অ্যাকসেসযোগ্য ও বহুভাষিক প্রযুক্তি নির্মাণ”। এই ব্লগ পোস্টটি আপনাকে নিয়ে যাবে আমাদের পর্যালোচনামূলক কাজ— অ্যাকসেসযোগ্যতা, ভাষা ও সকলের জন্য প্রযুক্তি (এএলটি)—নামের প্রায়োগিক গবেষণা-উদ্যোগটিতে। #অ্যাকসেসযোগ্যতা #Accessibility #ভাষাগত_ন্যায়বিচার #LanguageJustice
https://whoseknowledge.org/bn/building-accessible-multilingual-tech/
এএলটি #ভাষা_ন্যায়বিচার #LanguageJustice ও প্রতিবন্ধকতার অধিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরস্পরছেদনকে স্বীকৃতি দেয়। আমরা বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে, যেখানে ভাষা ও অ্যাকসেসযোগ্যতার বাধাগুলি খুবই তাৎপর্যপূর্ণ, সেখানে এই দূরত্ব কমানোর কাজ করছি। 🌍
এটা কেন এত গুরুত্বপূর্ণ? যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের ৭৫ শতাংশেরও বেশি মানুষ ‘মেজরিটি ওয়ার্ল্ড’-এর, সেখানে, বিশেষ করে দৃষ্টি-প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে তাদের স্থানীয় ভাষায় ইন্টারনেট অ্যাকসেস করতে পারাটা এখনও বিরাট চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এএলটি এই সমস্যার মোকাবিলা করছে।
এই ব্লগ পোস্টে আমরা খুঁজে দেখেছি অ্যাকসেসযোগ্যতা ও ব্যবহারযোগ্যতার মধ্যেকার পার্থক্য, ইংরেজি ভিন্ন অন্য ভাষাগুলির ক্ষেত্রে সহায়তার অভাব, এবং অ-অ্যাকসেসযোগ্য পিডিএফ-এর মতো প্রযুক্তিগত ফরম্যাটের চ্যালেঞ্জ। এই বিষয়গুলি দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে দৃষ্টি প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাবিত করে।
অরবিন্দ শর্মা, ঈশান চক্রবর্তী, খানসা মারিয়া (@khansaMaria2), নির্মিতা নরসিংহন, পুথিয়া পুরাইল স্নেহা, রাহুল বাজাজ ও শ্রীনিধি রাঘবনদের মতো বিশেষজ্ঞদের উদ্ধৃতিগুলি দেখিয়ে দেয় যে, ব্যবহারকারী-বান্ধব, আঞ্চলিকীকৃত এবং সুলভ প্রযুক্তিগত সমাধান কতটা জরুরি দরকার।
অ্যাকসেসযোগ্য প্রযুক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। “আমাদের জীবনকে মুক্তির স্বাদ” দেওয়া স্ক্রিন রিডার থেকে শুরু করে কথা-থেকে-লেখা ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত দৈনন্দিন নেভিগেশন পর্যন্ত। প্রযুক্তি—প্রত্যেকের জন্য, প্রত্যেকটি জায়গায় মানুষের জীবন বদলে দিতে পারে এবং সত্যিকার অর্থে সমতাভিত্তিক ইন্টারনেট তৈরি করতে পারে।
এএলটির সবটাই ক্ষমতার বণ্টন, জ্ঞান এবং #ভাষাগত_ন্যায়বিচার #LanguageJustice। আমাদের সহযোগীরা এবং গোষ্ঠীগুলি— ক্ষমতা-কাঠামোগুলিকে চ্যালেঞ্জ করছে, এবং আমরা আশা করি, পরবর্তী পদক্ষেপের জন্য এই ব্লগ পোস্ট তাদের হাতে সাক্ষ্যভিত্তিক সংস্থান তুলে দেবে। এএলটি প্রকল্পের সাম্প্রতিকতম তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন!
https://whoseknowledge.org/bn/building-accessible-multilingual-tech/
Whose Knowledge? | অ্যাকসেসযোগ্য ও বহুভাষিক প্রযুক্তি নির্মাণের মাধ্যমে ডিজিটাল বিভাজনের সেতুবন্ধন