যুক্তরাজ্যের প্রধান পাদ্রীর ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। ইসলাম গ্রহণের পর হেইগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফাদার হেইগির ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়ান হেইগির আগ্রহ অনেক পুরনো। আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন। তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।  

Uttorbongo Protidin || 24x7upnews.com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.