#ব্রয়লার মুরগিতে রয়েছে ক্ষতিকর #৪টি ভারী #ধাতু, যা আপনার #মৃত্যুর কারন হতে পারে @uttorbongoprotidin
https://24x7upnews.com/broiler-chicken-contains-4-harmful-heavy-metals/
#Shortlink #keywords #Rajshahi #webnews #UttorbongoProtidin #live #today #breaking #pasthour #News
#worldwide #newspaper #broiler #Hen
#foodpoison #Bangladesh #food #fried
#Chickens #khulnauniversity #Research
ব্রয়লার মুরগিতে রয়েছে ক্ষতিকর ৪টি ভারী ধাতু
ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: বিষাক্ত পোলট্রি খাদ্যে ঝুঁকিতে জনস্বাস্থ্য। পোলট্রি মুরগিতে রয়েছে প্রচুর প্রোটিন। যা শরীরের জন্য খুব দরকার। কিন্তু সেই পোলট্রি মুরগির খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত বর্জ্য। এতে মুরগির মাংস ও ডিম দুটিই ক্ষতিকর হয়ে ওঠে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ব্রয়লার মুরগির খাবারে ক্ষতিকর ৪টি ভারী ধাতু পাওয়া গেছে। এগুলো হলো—নিকেল, ক্রোমিয়াম, সিসা ও আর্সেনিক। এসব ভারী ধাতুর কারণে মানুষের ক্লোন ক্যানসার, পাকস্থলী ক্যানসার ও খাদ্যনালিতে ক্যানসারের মারাত্মক ঝুঁকি রয়েছে। এ ছাড়া কিডনি সমস্যা, ডায়াবেটিস, হাবা-গোবা, ঠোঁট কাটাসহ শরীরের যে কোনো অঙ্গে নানা জটিল রোগ হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বিশ্বের সকল দেশে খাদ্যনিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আর নিরাপদ খাদ্য খেলে শরীর ভালো থাকে। মেধার বিকাশ ঘটে এবং কাজ-কর্মে সক্ষমতা বাড়ে। তবে আমাদের দেশে খাবারের নামে বিষ খাচ্ছি। একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে এসব ক্ষতিকর ভারী ধাতু পোলট্রি খাদ্যে মেশাচ্ছে। পোলট্রি মুরগির খাবারে ভারী ধাতু মেশানো অমানবিক। তবে ভালোভাবে সিদ্ধ করে নিলে ক্ষতির দিকটা কমবে। মানুষের জীবন রক্ষার্থে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের জন্য আলাদা বিভাগ অতীব জরুরি।