mastodon ব্যবহার করি কয়েক বছর হলো। কিন্তু গতকাল Alliance গুলো চেক করতে গিয়ে আমাদের bong.social টা চোখে পড়লো। সত্যি বলতে আমি আনন্দে আট খানা হয়ে গেছিলাম। 😍
আজই অন্য Alliance থেকে আমার একাউন্ট গুলো ডিলিট করে দেব।
এভাবেই যেন বাঙালীর পর্দাপন পৃথিবীর সব খানেই হয়। অসংখ্য ধন্যবাদ @am দাদা কে Alliance টা তৈরি করার জন্য। ভালবাসা অবিরাম দাদা, বাংলাদেশ থেকে। 😍
আজ প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫৯তম জন্মবার্ষিকী । উনি না থাকলে বেঙ্গল চেমিক্যাল হত না ।
#adda #bongsocial #আড্ডা #bengalchemical #prafullachandraroy
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে প্রায় সবাই শোকাহত । অনেকেই তার জন্য ন্যায়ের দাবি রেখেছেন সোশ্যাল মিডিয়াতে । তাদের মতে সুশান্তের মৃত্যুর সত্য নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না ।
আমরা, যারা ওর জীবন নিয়ে বিন্দুমাত্র কিছুই জানতাম না, সেই সত্য খোঁজার ক্ষমতা কি রাখি ? নাকি নিজেদের রচিত সত্য অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করি? এই নিয়ে আমার নতুন লেখা বেরিয়েছে "দ্য নেকেড ট্রুথ"-এ ।
#TheNakedTruth #PostTruth #SushantSinghRajput #BongSocial #আড্ডা
https://www.nakedtruth.in/2020/07/29/in-a-post-truth-world-what-is-real-anymore/
আজ প্রসিদ্ধ নাট্যশিল্পী বিজন ভট্টাচার্যের জন্মদিন ।
তাঁর লেখা নাটক "নবান্ন"-এর ইংরেজি সংস্করণ কিছু বছর আগেই প্রকাশিত হয়েছে । ইংরেজি অনুবাদ করেছেন আই আই টি দিল্লির কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ অর্জুন ঘোষ । বইটি এখানে পাওয়া যাবে: http://rupapublications.co.in/books/nabanna-of-famine-and-resilience-a-play/
#BijonBhattacharya #Nabanna #ArjunGhosh #IITDelhi #BongSocial
আজকাল এমনিতেই প্রচন্ড ব্যস্ত । আগের মত সিনেমাও দেখা হয়না, গানও শোনা হয়না । ওয়ার্ক-ফ্রম-হোমের চক্করে ব্যক্তিগত জীবন পুরো ভেজা কাপড়ের মত হয়ে গেছে ।
তবে অনেক দিন বাদে প্রখ্যাত শিল্পী সোনু নিগমের কণ্ঠে নতুন গান শুনলাম । যে সিনেমার জন্য গাওয়া সেই সিনেমাটি এখন নেটলিক্সে সগৌরবে চলছে । নাম "চমন বাহার" । পান-পাতায় লিপ্ত এক অদ্ভুত প্রেমের গান এটি । খুবই সুন্দর ।
#DoKaChaar, sung by Sonu Nigam, from #ChamanBahaar
#songoftheday #গান #আড্ডা #adda #BongSocial
https://open.spotify.com/track/65C30H8faN2I2KmTWc8xnY?si=6WMeBsSAToOsbvC4rK4RyA
Sonu Nigam · Song · 2020